1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবেন না মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা আর ইঁদুরদৌড় নিয়ে যখন আলোচনা চলে, তখন একেবারেই ভিন্ন এক স্রোতে ভাসলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবেন না তিনি। ক্যামেরার বাইরের দুনিয়ায় সবাই শুধুই মানুষ, যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্কটাই মুখ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা ও সহশিল্পীদের সঙ্গে কাজের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা। তার মতে, প্রতিটি মানুষের নিজস্ব কিছু যোগ্যতা থাকে, যা তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। কাজের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মিথিলা বলেন, ‘আমার কাছে মনে হয় সবার নিজের একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই কিন্তু একটা মানুষ সফল হয়। তো তার সাথে কিন্তু আমার কম্পিটিশন দেওয়ার কোনো দরকার নাই। আমার যোগ্যতা যদি থাকে তাহলে আমি কাজটা করতে পারব, অন্যদিকে আমার যোগ্যতা না থাকলে আমি যেটাই করি না কেন আমার এই কাজটা হবে না।’ কাজের ক্ষেত্রে কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে নারাজ এই অভিনেত্রী। নিজের কাজের সীমানাকে স্বাধীন রেখেই তিনি বলেন, ‘আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করতেছে, আমি আমার কাজ করছি।’ নারীদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও আবেগের মেলবন্ধনকে একটু ভিন্ন চোখে দেখেন মিথিলা। ছেলেদের ছোট না করে মেয়েদের প্রতি নিজের এক ধরনের বিশেষ অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় একটা মেয়ে অন্য একটা মেয়ের সাথে যে ধরনের ইমোশনাল বন্ডিং করতে পারে, যে লেয়ারের কথা শেয়ার করতে পারে, একটা ছেলে সেটা পারে না। আমি ছেলেদেরকে খারাপ বলছি না। তো আমি সেই জায়গা থেকে মেয়েদের জন্য আমার একটা আলাদা ফিলিং আছে, আমার সবসময়ই থাকবে এটা।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd