Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক, বললেন ইসি সচিব

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩ Time View

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোটাধিকার প্রয়োগ শেষে ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।

আখতার আহমেদ বলেন, “এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।”

ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করতে থাকব।”

Tag :
About Author Information

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক, বললেন ইসি সচিব

Update Time : ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬