1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ভারতের দাপুটে জয়ের পর পাকিস্তানকে খোঁচা দিলেন ইরফান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্রিকেট মাঠে পাকিস্তানের ওপর আধিপত্য ধরে রেখেছে ভারত। নারী এশিয়া কাপে তারা চিরপ্রতিদ্বন্দ্বীকে ৭ উইকেটে হারিয়েছে। দাপুটে জয়ের পর পাকিস্তানকে খোঁচা দিতে দেরি করেননি সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। পাকিস্তানকে ৫৫ রানে থামিয়ে ৮.৪ ওভারে ভারত ম্যাচ জিতে যায়, মাত্র তিন উইকেট হারায় তারা। একপেশে জয়ের পর সাবেক অলরাউন্ডার ইরফান পাকিস্তানকে খোঁচা দিতে এঙ্-কে বেছে নেন। গত বছরের পুরুষ এশিয়া কাপ চলাকালে ভাইরাল মন্তব্যকে টেনে তিনি লেখেন, ‘আজ কি রোববার?’ ভারত ও পাকিস্তান গত বছর এশিয়া কাপে টানা তিনটি রোববার একে অন্যের মুখোমুখি হয়েছিল। সূর্যকুমার যাদব ও তার দল তিনটি ম্যাচই জিতে নেয়। এক জয়ের পর ইরফান পোস্ট করেছিলেন, ‘প্রতিবেশীরা, তোমাদের রোববার কেম গেল?’ গ্রুপ পর্বে টানা তৃতীয় ম্যাচ জয়ের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেছিলেন, ‘আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো দল যেভাবে পারফর্ম করল, আমরা সত্যিই খুশি। কারণ আমরা ম্যাচটিতে নির্মম হতে চেয়েছিলাম।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd