1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের কেরালার ত্রিশুর জেলায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধাক্কা দিলে অন্তত আটজন নিহত হয়েছেন। গতকাল শনিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নিহতরা সবাই প্রতিবেশী তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুবায়ুর দিক থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাওয়ার পথে তামিলনাড়ুর নম্বরপ্লেটযুক্ত গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খায়। দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা আট যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd