সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অতন্ত ১৬০ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া শি-ট্রাম্প ফোনালাপ আঞ্চলিক নিরাপত্তা ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে: তাইওয়ান অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্প!

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ভারতের সিকিমে একের পর এক ১৩টি ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও, যার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে (ভারতীয় সময়) সিকিমের গেলসিং এলাকায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এই প্রধান ভূমিকম্পের পরপরই শুরু হয় একাধিক আফটারশক। মঙ্গন এলাকায় সাতটি এবং নামচিতে চারটি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া গ্যাংটকে ৩ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

পরপর এসব কম্পনে সিকিমজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাতে বহু পর্যটক হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল।

এদিকে, ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পান স্থানীয়রা। হঠাৎ কম্পনে ঘুম ভেঙে যায় অনেকের। কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর