সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অতন্ত ১৬০ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া শি-ট্রাম্প ফোনালাপ আঞ্চলিক নিরাপত্তা ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে: তাইওয়ান অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেত্রী নওবা ‘দ্বিনের পথে’ চলতে শোবিজ ছাড়লেন

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন: তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন দ্বিনের পথে চলতে মিডিয়ার রঙিন দুনিয়াকে বিদায় জানালেন । দীর্ঘ চার বছরের ক্যারিয়ারের ইতি টেনে তিনি বেছে নিয়েছেন ধর্মীয় অনুশাসন বা ‘দ্বিন’-এর পথ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ভক্তদের তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অভিনয় ছাড়ার কারণ হিসেবে নওবা ফেসবুকে লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।” তিনি আরও জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াটাকেই জীবনের এই পর্যায়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নওবা জানান, ফেসবুকে তিনি যা লিখেছেন, সেটাই চূড়ান্ত। এর বাইরে নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চান না। উল্লেখ্য, বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ ‘বর্ষা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। চার বছরের এই যাত্রাকে ‘স্মরণীয়’ উল্লেখ করে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর