সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অতন্ত ১৬০ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া শি-ট্রাম্প ফোনালাপ আঞ্চলিক নিরাপত্তা ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে: তাইওয়ান অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বশীর আহমেদের দুই সন্তান পাকিস্তানি আইডলে

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন: পাকিস্তানের জিও টিভিতে প্রচারিত হচ্ছে সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘পাকিস্তানি আইডল’। শোটির ‘ভালোবাসা এবং বন্ধুত্ব’ শিরোনামের একটি বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী দম্পতি বশীর আহমেদ ও মীনা বশীরের দুই সন্তান-হোমায়রা বশীর ও রাজা বশীর। হোমায়রা বশীর গণমাধ্যমকে জানান, গত ২৮ জানুয়ারি করাচির ফিল্ম ফ্যাক্টরি স্টুডিওতে গভীর রাত পর্যন্ত তাদের পর্বটির দৃশ্যধারণ চলে। এই পর্বে বিচারকের আসনে আরও ছিলেন আলমগীর হক, রাহাত ফতেহ আলী খান, জেব বাঙ্গাশ ও বিলাল মাকসুদ। অভিনেতা ফাওয়াদ খানও বিচারক প্যানেলের একজন হলেও সেদিন উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে নিজেদের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বশীর আহমেদের সুর ও সংগীতে করা বাংলা ও উর্দু ভাষার কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন হোমায়রা ও রাজা। শুরুতেই তারা গেয়েছেন মোস্তফা মেহমুদ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমায় বশীর আহমেদ ও মীনা বশীরের গাওয়া ‘ওগো প্রিয়তমা’। এরপর পরিবেশন করেন পাকিস্তানি উর্দু ছবিতে বশীর আহমেদের গাওয়া ‘হাম চালে চক্কর’, ‘ইয়ে সামা প্যায়ারা প্যায়ারা’, ‘তুমজো মিলে প্যায়ার মিলা’ ও ‘ইয়ে মৌসুম ইয়ে মাস্তে নাজারে’-গানগুলোর একটি মেডলি। শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে হোমায়রা বশীর বলেন, সেটে ঢোকার সময় ওপর থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানানো হয়। রাহাত ফতেহ আলী খান ‘ওয়েলকাম টু বশীর আহমেদ মিউজিক ইন্ডাস্ট্রি’ বলে শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানজুড়ে তাদের বাবার প্রতি যে সম্মান ও ভালোবাসা দেখানো হয়েছে, তা সন্তান হিসেবে আজীবন মনে রাখবেন বলেও জানান তিনি। রাজা বশীর বলেন, তাদের বাবার গাওয়া ও সুর করা বাংলা-উর্দু গান এখনো কতটা জনপ্রিয়, তা সরাসরি দেখার সুযোগ হয়েছে। তিনি বলেন, আবেগে আপ্লুত হয়ে গেছেন দর্শক ও শিল্পীদের আন্তরিক সাড়া দেখে। শুধু বয়স্করাই নন, নতুন প্রজন্মের শ্রোতারাও বশীর আহমেদের গান ভালোভাবেই জানে বলেও মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরো খবর