সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বোরহানউদ্দনে জামায়াত ও বিএনপির সংঘর্ষ, আহত ১২

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী গণসংযোগকালে টবগী ইউপি’র ৭নং ওয়ার্ডে  জামায়াতে ইসলামী কর্মী ও বিএনপি সমর্থকদের মধ্যে বাড়ীতে ঢ়ুকতে না দেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।  ওই ঘটনায়  দুই দলের কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।  ঘটনায় জামায়েত ইসলাম ও বিএনপি’র কর্মীরা একে অপরকে দায়ী করছে।  উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আজম বলেন সকাল বেলা জামায়েত ইসলামীর কর্মীরা তাদের দাড়ীপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারনায় স্থানীয় চৌকিদার বাড়ীতে গেলে বাড়ী থেকে জনানো  হয় যে, বাড়ীর পুরুষ গণ ক্ষেতে কাজ করতে  গিয়েছে এবং মহিলারা গোসল সহ গৃহস্থলির কাজে রয়েছে এবং ক্ষেতে কাজ করা পুরুষদের খবর দিলে তারা খালি বাড়ী বলা স্বত্ত্বেও  কেন জামায়েত এর কর্মীরা বাড়ীতে প্রবেশ করাকে কেন্দ্র করে  বাড়ীর লোকজন সহ স্থানীয় বিএনপির কর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এর জের জের ধরে জামায়েত ও বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনায়  বিএনপি’র ১২ জন আহত হয়েছে।  ওই ঘটনায় জামায়াতে ইসলামী প্রার্থীর মিডিয়া সেলের প্রধান নুরুল করিম জানান, দাড়িপাল্লার নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কর্মীরা বাঁধা দেয় ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামী তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেছেন। বোরহানউদ্দনি থানার অফসিার ইনর্চাজ (ওসি) তদন্দ রিপন কুমার জানান , গণসংযোগকালে দুই পক্ষরে মধ্যে হাতাহাতি হয়ছে। বর্তমানে পরিস্থতি আমাদের নিয়ন্ত্রনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর