সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ—কর্মবিরতিতে শ্রমিকরা

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাদের কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে কনটেইনার ও কার্গো ওঠানো-নামানোর কাজ বিঘ্নিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, “এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কর্মসূচিতে শ্রমিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নির্ধারিত সময় পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সংবাদ সম্মেলন করে আগেই এই কর্মসূচির ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রবিবারও আট ঘণ্টার জন্য প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম বন্ধ থাকবে।”

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক সচল ও কার্যকর রাখা অত্যাবশ্যক। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং বন্দরের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে যেকোনো মূল্যে বন্দরকে সচল রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংক্রান্ত বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত ও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের বেআইনি ও ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের প্রতিহত করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নির্দেশনা অমান্য করে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী বেআইনি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর