1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ‎পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। ৫ সেপ্টম্বর শনিবার সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে শকুন সচেতনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য আহম্মেদ আলী বাঁচা।
বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক প্রীতিশ মণ্ডল, রাবেয়া বেগম, লিনজা আক্তার মিথিলা,অর্পিতা সাধু, দিঘী, মিম, আফরোজা, ফাওদিয়া, সাদিয়া, পরিবেশ কর্মি শাহিনুর রহমান, গনেশ দাশ, গাজী আলম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্চ গরু, মহিষসহ গবাদি পশুর মৃতুদেহ যখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। কিন্ত এখন আর আগের মত শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শকুনের গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd