নিজস্ব প্রতিবেক, কুতুবদিয়া (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ফইত্তার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কক্সবাজার জেলা পরিষদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক এবং পরিবারপ্রতি এক বস্তা করে চাল বিতরণ করা হয়। গত ১৭ অক্টোবর কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফইত্তার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
সহায়তা বিতরণকালে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীসহ কুতুবদিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘব ও জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।