Dhaka ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৪৫ হাজার কোটির বেশি ব্যয়ের ২৫ প্রকল্প অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে বড় পরিসরের উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ২৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলে আধুনিক হাসপাতাল, গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যুবদের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে গেল।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, অনুমোদিত ২৫টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে ৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।

সভায় জানানো হয়, স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ হিসেবে উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার জন্য ১ হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদার করার একটি প্রকল্পেও সায় দিয়েছে একনেক।

যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। রেলপথ খাতে দোহাজারী হয়ে রামু ও কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধনীও পাস হয়েছে।

একনেক সভায় যুব ও আইটি খাতের জন্য দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শিক্ষা খাতে বিদ্যালয়বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগও অনুমোদনের তালিকায় রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় নদীভাঙন রোধ, ড্রেজিং, রাবার ড্যাম নির্মাণ এবং আড়িয়াল বিল এলাকার পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার ছয়টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক আগেই অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি ক্ষুদ্র প্রকল্পের বিষয়েও একনেক সদস্যদের অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সরকারি কলেজ উন্নয়ন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অন্তর্ভুক্ত।

এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

একনেকে ৪৫ হাজার কোটির বেশি ব্যয়ের ২৫ প্রকল্প অনুমোদন

Update Time : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬