Dhaka ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬২ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে অস্ত্রসহ আটক এক ব্যক্তির মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে এরইমধ্যে সেনানিবাসে প্রত্যাহার করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জীবননগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে টহল দল।

আইএসপিআর জানায়, অভিযান শেষে আটক শামসুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসঙ্গে ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :
About Author Information

আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার

Update Time : ১২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬