1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

৪০০ কোটি ছাড়ালো যশের ‘টঙ্কি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কন্নড় সিনেমার তারকা অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টঙ্কি: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। শুটিংয়ের শুরু থেকে মুক্তির পূর্ব পর্যন্ত একাধিক বিতর্কে জড়িয়েছে গীতু মোহনদাসের এই সিনেমা। যদিও সিনেমাটির ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স, যশের নগ্ন দৃশ্য ও নায়িকাদের আবেদনময়ী উপস্থিতিতে বুঁদ সিনেমাপ্রেমীরা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট, বিশ্বের ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজ ১৭ জন সমালোচকের পর্যালোচনা প্রকাশ করেছে। এর মধ্যে ২৪ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তারা দশে গড় রেটিং দিয়েছেন ৪.৪০। এনডিটিভির লতা শ্রীনিবাস, দ্য টাইমস অব ইন্ডিয়ার শ্রীদেবী এস. পাঁচে ৩ রেটিং দিয়েছেন। ফাস্টপোস্টের জিনিয়া ব্যানার্জি পাঁচে রেটিং দিয়েছেন আড়াই, বলিউড হাঙ্গামা পাঁচে আড়াই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, ৭ দিনে ‘টঙ্কি’ সিনেমা কত টাকা আয় করল-

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য মতে, মুক্তির প্রথম দিনে ‘টঙ্কি’ সিনেমা ভারতে আয় করেছে ৫৫.৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ২৬ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করেছে ২৩ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করেছে ৮ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করেছে ৮ কোটি রুপি (নিট)। সাত দিনে সিনেমাটির মোট আয় ২২৬ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩১৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪০৫ কোটি ৮৭ লাখ টাকার বেশি)। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘টঙ্কি’ সিনেমা ৭ দিনে ভারতে আয় করেছে ২২৯.৬০ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ৪০.৭৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ৩১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি ১৬ লাখ টাকার বেশি।

তারকা বহুল ‘টঙ্কি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। তার চরিত্রের নাম ‘রায়া’। ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা সিনেমাটির ‘গঙ্গা’ চরিত্র রূপায়ন করেছেন। ‘মেলিসা’ চরিত্রে দেখা যাবে রুক্মিণী বসন্তকে। ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ৫০০ কোটি রুপি বাজেটের ‘টঙ্কি’ সিনেমা প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd