1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংলিশদের ৩৫৭ রানের লিড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

থেমে থেমে লর্ডসে বৃষ্টি হলো বেশিরভাগ সময়। ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ তিন দিনে শেষ হওয়ার সম্ভাবনা জাগালেও গেল চতুর্থ দিনে। ড্যান লরেন্সের অপরাজিত হাফ সেঞ্চুরিতে স্বাগতিকরা এই সময়ে যোগ করেছে আরও ৯৬ রান, হারিয়েছে আরও চার উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭। তাদের লিড বেড়ে ৩৫৭। গত শনিবার ২৫ ওভারেরও কম বোলিং হয়েছে। স্টাম্পের আগে বৃষ্টির বাধায় খেলায় দুইবার বিরতি পড়েছে। বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর খেলা শুরু হয়। শুরুতেই এমিলিও গে মাঠ ছাড়েন। মোহাম্মদ আব্বাসের এক ডেলিভারিতে ৩১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। বৃষ্টিতে আবার খেলা বন্ধ হওয়ার আগে জোড়া বাউন্ডারি মারেন হ্যারি ব্রুক। ১৫ মিনিট পর আবার খেলা শুরু হয়। কিন্তু বৃষ্টি আসা যাওয়ার মাঝে ইংলিশ ব্যাটাররা থিতু হতে পারেননি। আব্বাস আরেকবার আঘাত করেন। কট বিহাইন্ড হন ব্রুক। তবে লরেন্স উইকটে ধরে রেখে খেলেন। মোহাম্মদ আলীর বলে টানা বাউন্ডারি ও ছক্কা হাঁকান তিনি। আব্বাস অন্য প্রান্ত থেকে চাপ দিতে থাকেন। বৃষ্টিতে আগেভাগেই চা বিরতি ঘোষণা হয়েছিল। তার আগে জেমি স্মিথ স্কয়ার লেগে ক্যাচ হন। মাঠে ফিরে আলী শেষ সেশনের তৃতীয় বলে গাস অ্যাটকিনসনকে ফেরান। লরেন্স অটল থেকে দলকে এগিয়ে নিতে থাকেন। আলী উসমানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বাউন্ডারি মারেন, ছক্কাও হাঁকান। পরের ওভারেই হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। তারপর আরেক দফা বৃষ্টিতে মাঠে আর বল গড়ায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd