সর্বশেষ :
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন।। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি, কোন আসনে কে? রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর রাজধানীতে ৫০ থানার ওসিকে বদলি ঢাকা বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে.. বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন মির্জাগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন,  সভাপতি জুয়েল, সম্পাদক মামুন চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্ধুকে খুন করে ‘চাইনিজ কুড়াল’ হাতে থানায় আত্মসমর্পণ!

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে ঘটেছে এক রহস্যজনক হত্যাকাণ্ড। বন্ধুর হাতে বন্ধু খুন! জানা গেছে, বন্ধুকে খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন আরেক বন্ধু।

ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুনের এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাতে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসে। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধুকে হত্যা করেছে। এসময় তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিম পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। ফাহিমকে অনিক ডেকে নিয়ে যেত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছি।

নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন মুনতাসীর ফাহিম। চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল। আর থানায় আত্মসমর্পণকারীর নাম অহিদুল ইসলাম অনিক। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মুনতাসীর ফাহিম ও অহিদুল ইসলাম অনিক বন্ধু ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, “ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন। ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবুও হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”


এই বিভাগের আরো খবর