1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা। এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ ক্যামেরায় স্পষ্ট দেখা যায়নি। এরপর ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে। এ থেকেই শুরু হয় অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনা। তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই। ওই সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং পুরো বিষয়টিই গুজব। কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে-তৈমুর ও জেহ। সম্প্রতি চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। সাইফের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন তারা। সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কারিনা। এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে। তাই ৬০ বছরের কাছাকাছি বয়সে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও মজা করেছিলেন কারিনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd