1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

এক বল দুই ভাগ করে নিলেন রবিনসন-টাং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লিডসে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১৭১ রানে থামিয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে পাঁচটি করে উইকেট পেয়েছেন ওলি রবিনসন ও জশ টাং। মজার বিষয় হলো, দুজনই বল দুই ভাগ করে নিয়েছেন। ফাইফার পেলে সাধারণত স্মৃতি হিসেবে বল রেখে দেন বোলাররা। যেহেতু দুজনই ফাইফার পেয়েছেন, তাই তারা বলটি দুই ভাগ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। তাদের চাওয়া অনুযায়ী মাঠকর্মীরা বল সমানভাবে দুই ভাগ করে দেন। ভাবনাটা মূলত রবিনসনের মাথায়ই এসেছিল। তিনি জানান, ‘আমরা মাঠ ছাড়ছিলাম। তখন আমি টাংগিকে বললাম, আমার মনে হয় বলটা আমাদের ভাগাভাগি করে নেওয়া উচিৎ। সে-ও একই কথা বলল, আমিও বললাম- হ্যাঁ, এটা বেশ দারুণ হবে। কারণ ক্রিকেট বল অর্ধেক করে রাখার ঘটনা তো খুব বেশি দেখা যায় না।’ বিরল এই মুহূর্ত আজীবন মনে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এটা এমন একটা স্মৃতি হয়ে থাকবে, যেটা আমরা কখনো ভুলব না। একই ইনিংসে দুজন বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনাও খুব বেশি ঘটে না। তাই বলটা ভাগ করে নেওয়াটা ছিল দারুণ একটা সৌজন্য এবং মনে রাখার মতো ব্যাপার।’ টাংও বেজায় খুশি। বললেন, ‘রব্বো বলেছিল, বলটা আমরা দুই ভাগ করে নিতে পারি। গ্রাউন্ডস্টাফরা দারুণভাবে সেটি অর্ধেক করে দিয়েছেন। এমন ঘটনা আমি জীবনে এই প্রথম দেখলাম। নিশ্চিতভাবেই বলটির একটা অংশ আমি কোথাও স্মৃতি হিসেবে রেখে দেব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd