1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

আইপিএলের আগেই চেন্নাই শিবিরে ধাক্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: আগামী মৌসুমের আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। আবারও গুরুতর ইনজুরির কবলে পড়েছেন দলটির তরুণ ক্রিকেটার আয়ুশ মাত্রে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে গত বৃহস্পতিবার আয়ুশের অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রখ্যাত চিকিৎসক দিনেশ পারদিওয়ালা তার এই সার্জারি পরিচালনা করেন।অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার থেকেই ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করেছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
গত ১১ অক্টোবর রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে রান নেওয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-৪ টিয়ারে আক্রান্ত হন আয়ুশ। এর পরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।চলতি বছর একের পর এক ইনজুরিতে জর্জরিত হচ্ছেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। গত এপ্রিলে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে উঠতে প্রায় তিন মাস পুনর্বাসনে কাটাতে হয়েছিল তাকে। ফিট হয়ে মাঠে ফেরার কয়েক মাসের মাথায় ফের নতুন করে ইনজুরিতে পড়লেন তিনি।
আয়ুশের এই ইনজুরির কারণে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের ওপেনিং জুটিতেও পরিবর্তন আনতে হয়েছে।চণ্ডীগড়ের বিপক্ষে প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন তিনি। তবে পরের ম্যাচে হিমাচল প্রদেশের বিপক্ষে জয়সওয়াল জাতীয় দলে যোগ দেওয়ায় এবং আয়ুশ ছিটকে যাওয়ায় নতুন ওপেনিং জুটি হিসেবে অঙ্গকৃষ রঘুবংশী ও দিব্যাংশ সাঙ্নোকে মাঠে নামায় মুম্বাই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd