1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দুরফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তবে সাইবার বুলিংয়ের এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি বিনোদন অঙ্গনের আরেক তারকা হানিয়া আমির। উমাইরা আহমেদের গল্প এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকে নামীর খান ও শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন দুরফিশান। নাটকে তার চরিত্রটি এক বিত্তশালী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে। কিন্তু পর্দায় তার সংলাপের বেশ কিছু অংশ বিশেষ করে ‘ফ্যাব’ (ভধন) শব্দটি উচ্চারণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় ট্রলিং শুরু হয়। এই কটূক্তির জবাবে চুপ থাকেননি হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’ এ বার্তার মাধ্যমে সমালোচকদের কথা কানে না তুলে দুরফিশানকে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও ‘দার-ই-নিজাত’ নাটকটি বর্তমানে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলছে, তবে দুরফিশানের চরিত্র ও সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের মতামত স্পষ্ট দুই ভাগে বিভক্ত। সব সমালোচনা পেরিয়ে সহকর্মীদের এমন সংহতি এখন ড্রামা লাভারদের আলোচনার কেন্দ্রে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd