Dhaka ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বিভুরঞ্জন নিখোঁজ , থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৪৬ Time View

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। তারা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক শুক্রবার জিডির তথ্য নিশ্চিত করেছেন।

বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, “বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন সরকার। বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইলটি বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানেও তিনি যাননি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়েছে।”

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ তালুকদার বলেন, “বেতার বার্তার মাধ্যমে দেশের সব থানায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত চলছে।

Tag :
About Author Information

সাংবাদিক বিভুরঞ্জন নিখোঁজ , থানায় জিডি

Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫