Dhaka ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৯৮ Time View

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭৭ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫০ জন। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, গত বুধবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করে। এসময় একটি বার্মিজ চাকু, একটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি কিরিচ, একটি রামদা, একটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

Update Time : ১২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫