1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

‘ডুমসডে’-তে স্টিভ রজার্সের গল্প হবে বেশ নির্মম: ক্রিস ইভানস

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার গল্পটি হতে যাচ্ছে বেশ ‘নির্মম’ ও চ্যালেঞ্জিং। সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এঙ্পো’র এক প্রশ্নোত্তর পর্বে নিজের চরিত্র স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে এমনটাই আভাস দিয়েছেন হলিউড তারকা ক্রিস ইভানস। অনুষ্ঠানে পরিচালক জুটি অ্যান্টনি ও জো রুসোর কাজের ধরণ নিয়ে ক্রিস ইভানস বলেন, ‘রুসো ব্রাদার্স স্টিভ রজার্সকে মারধরের মধ্যে রাখতে ভীষণ ভালোবাসেন। তাকে বারবার আঘাত করা এবং শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোকেই তারা একজন সত্যিকারের নায়কের আসল পরিচয় মনে করেন। তাই তারা প্রতিবারই তাকে বিপদে ফেলার নতুন নতুন উপায় খুঁজে বের করেন। তবে এবারের অভিজ্ঞতাটি সত্যিই বেশ নির্মম ছিল।’ আসন্ন এই সিনেমায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একঝাঁক জনপ্রিয় সুপারহিরোকে একসঙ্গে দেখা যাবে। যেখানে লেগাসি অ্যাভেঞ্জার্স, এঙ্-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একজোট হয়ে লড়াই করবেন মূল খলনায়ক ‘ডক্টর ডুম’-এর বিরুদ্ধে। এই খল চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা রবার্ট ডাউনি জুনিয়র। এর আগে গত মাসে অনুষ্ঠিত ‘কমিক-কন ২০২৬’-এ পরিচালক অ্যান্টনি ও জো রুসো জানান, রবার্ট ডাউনি জুনিয়রের কণ্ঠস্বর শোনার পরই তারা নিশ্চিত হয়েছিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রের জন্য তিনিই একমাত্র যোগ্য। বিশেষ করে ডক্টর ডুমের মাস্ক পরা অবস্থায় ডায়ালগ ডেলিভারির জন্য ডাউনি জুনিয়র নিজের তৈরি যে কণ্ঠস্বরটি শুনিয়েছিলেন, তাতেই মুগ্ধ হন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রুসো ব্রাদার্স পরিচালিত এই সিনেমাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd