সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত 

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Oplus_0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে  শহিদদের স্মরণে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, এসআই আতিকুর রহমান, প্রভাষক লুৎফা ইসলাম, শহিদ নবী নূরের কন্যা নাজমা খাতুন ও রকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলাম গাজী। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, আহত সাত্তার গাজী ও রজব আলী গাজী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আবুল হাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, তানভীর আহমেদ ও আফরোজা জাহান জনা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক

ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর