1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সেলফি তোলার নামে জোর করে ঠোঁটে চুমু খেলেন নারী ভক্ত!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রেড কার্পেটে আলোকচিত্রীদের সামনে পোজ দেওয়া কিংবা ভক্তদের সঙ্গে সেলফি তোলা তারকাদের জন্য নিয়মিত ঘটনা। তবে সেলফি তুলতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী নিকিতা রাওয়াল। সম্প্রতি একটি অনুষ্ঠানের রেড কার্পেটে এক নারী ভক্তের আচরণে রীতিমতো হতবাক হয়ে যান এই অভিনেত্রী। ছবি তোলার অজুহাতে কাছে এসে প্রথমে নিকিতার গালে চুমু দেন ওই নারী। এরপর আচমকাই তাকে টেনে ধরে ঠোঁটে চুমু দেন। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি দেখে নিকিতার প্রতি সহমর্মিতা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের রেড কার্পেটে আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দিচ্ছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত তার কাছে এসে সেলফি তোলার আবদার করেন। ভক্তের আবদারে সাড়া দিয়ে তার পাশে দাঁড়ান অভিনেত্রী। সেলফি তোলার পরই আচমকা নিকিতার গালে চুমু দেন ওই নারী। এরপর তাকে টেনে ধরে জোরপূর্বক ঠোঁটে চুমু দেন। ঘটনায় স্পষ্টতই চমকে যান নিকিতা। নিজের মুখে হাত দিয়ে তাকে থামানোর চেষ্টা করেন এবং দূরে সরিয়ে দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু ওই নারী থামেননি। বরং নিকিতাকে জড়িয়ে ধরে আরও কয়েকবার চুমু দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দৃশ্যত অস্বস্তিবোধ করা নিকিতা সেখান থেকে সরে আসার চেষ্টা করেন। পরে ওই নারী তার গালে আরেকবার চুমু দিয়ে চলে যান। মুম্বাইয়ের মেয়ে নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। অনিল কাপুর ও শেফালী শাহ অভিনীত প্রশংসিত চলচ্চিত্র ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এও কাজ করেছেন তিনি। এ ছাড়া ‘গরম মসলা’, ‘মি. হট মি. কুল’, ‘আম্মা কি বুলি’ ও ‘কিউট কামিনা’সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত নিকিতা। ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে সরকারি সচেতনতামূলক একটি প্রকল্পেও কাজ করেছেন তিনি। আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে নিকিতার অভিনীত নতুন সিনেমা ‘রোটি কাপড়া অউর রোমান্স’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd