সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে দোকান ঘরের একটি অংশ জোর করে দখল করে রাস্তা করার অভিযোগ

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিসঃ  কপিলমুনিতে দীর্ঘদিনের দখলে থাকা একটি দোকান ঘর রাস্তার দাবীতে জোরপূর্বক দখল করে
নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে প্রকাশ, কপিলমুনি বাজারের মেইনরোড
সংলগ্ন নাছিরপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১২৮৮ দাগের ৬ শতক জমিতে দোকানঘর
নির্মাণ করে দীর্ঘ ৪৫ বছর শান্তিপূর্নভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন নগর শ্রীরামপুর
গ্রামের আলহাজ্ব লিয়াকত আলী সরদার। সমপ্রতি দোকানঘর উঁচুসহ সংস্কার কাজ শুরু করার পর
হঠাৎ একই গ্রামের আফতাব ও সোহরাব গং তাদের পিছনে ১২৮৪ দাগের জমিতে যাতায়াতের
জন্য রাস্তার দাবীতে একটি দোকান ঘরের ৫-৬ ফুট জোর করে দখল করে নেয়। পরবর্তীতে কৌশল
অবলম্বন করে তারা নির্বাহী আদালতে আবেদন করলে ওই জায়গায় আদালত ১৪৪ ধারা জারি করেন।
কিন্তু পরবর্তীতে আফতাব ও সোহরাব গং নিজেরাই ১৪৪ ধারার আইন অমান্য করে প্রশাসনের
নাকে ডগায় উপরে বর্ণিত দোকান ঘরের সম্পূর্ন সম্মুখভাগ আনুঃ ১৪ ফুট দখলে নেন। ফলে
তারা দোকান নির্মাণসহ ব্যবসা বাণিজ্য করতে না পারায় আর্থিভাবে ক্ষতির সম্মুখীণ
হচ্ছেন। প্রসংগত, প্রতিপক্ষরা ইতোপূর্বে যাতায়াতের জন্য আলহাজ্ব লিয়াকত আলী সরদারের
নিকট থেকে ৪ ফুট জায়গা ক্রয় করে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়ে আসছিলেন, যা স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ অবহিত রয়েছেন। কিন্তু তারা হঠাৎ অদৃশ্য কারণে অন্য শরীকদের বাদ দিয়ে
শুধুমাত্র লিয়াকত আলী সরদারের জমির উপরে লোলুপ দৃষ্টি পড়ে। লিখিত ওই অভিযোগে আলহাজ্ব
লিয়াকত আলী সরদারের দাবী, আফতাব ও সোহরাব গং এর পিছনের জমিতে যাতায়াতের জন্য উত্তর
পাশে জনৈক সাধন ভদ্রের রাইস মিলের পাশ দিয়ে ৬ ফুট চওড়া রাস্তা রয়েছে। প্রশাসনের কাছে
ভুক্তভোগীর দাবী, অনতি বিলম্বে সুষ্ঠু তদন্ত করে সৃষ্টি সমস্যা সমাধানের ব্যবস্থা করা হোক। এ
বিষয়ে সোহরাব বলেন, শরীকের সম্পতি, আমরা সামনের অংশে পাবো, কিন্তু লিয়াকত গং সামনে
রেকর্ড করে আমাদের কবরখানার অংশে অর্থাৎ পিছনে জায়গা দিয়েছে।


এই বিভাগের আরো খবর