Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮৩

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১৮৫ Time View

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন। শুক্রবার পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুইটি একনলা বন্দুক, ৪৬ রাউন্ড কার্তুজ, চারটি রাম দা, তিনটি ধারালো চাকু, একটি লোহা কাটার কেচি, দুইটি শাবল, ছয়টি এলজি, দুইটি চাপাতি, চারটি ছুরি, সাতটি তরবারি, দুইটি হাসুয়া, একটি ডেগার ও একটি কাঠের ও লোহার তৈরি থ্রি রাইফেলের বাট উদ্ধার করা হয়। পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮৩

Update Time : ১২:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫