Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়নি: আইন মন্ত্রণালয়

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৬৮ Time View

সমপ্রতি কিছু কিছু পত্রিকায় ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ‘বিভ্রান্তি দূর’ করতে বিজ্ঞপ্তি দিয়েছে আইন বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে বলেছেন, সময়মতো রাজনৈতিক দল, ছাত্রনেতৃত্ব ও বিশেষজ্ঞদের সাথে কথা বলে এবিষয়ে কী করা যায়, তা চিন্তা করা হবে। তিনি তার বিভিন্ন সময়ের বক্তব্যেও বলেছেন, এধরনের কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে জুলাই গণঅভ্যূত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার হওয়ার পর এবং গণঅভ্যূত্থানে পতিত দলটির নেতাদের অনুশোচনা প্রকাশ সাপেক্ষে। তার বক্তব্য ছিল, গণহত্যাকারীরা যে জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য এটি প্রতিষ্ঠার জন্যও এধরনের কমিশন গঠনের কথা ভাবা যায়।

Tag :
About Author Information

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়নি: আইন মন্ত্রণালয়

Update Time : ১২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫