1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর এক ঘটনার মুখোমুখি হন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকালিস্ট হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ঘটনার পর বিষয়টি নিয়ে শান্ত প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারও ওপর এ রকম না হয় এই কামনা রইলো।’ এদিকে, ঘটনার পর দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন। অনেকেই বলেন, মতপার্থক্য বা ব্যক্তিগত অপছন্দ থাকলেও কোনো শিল্পীর প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নেন। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং শিল্পীরা নিরাপদ পরিবেশে দর্শকদের সামনে পরিবেশনা করতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd