সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হরিঢালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাননাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনির হরিঢালীতে এক ব্যক্তিকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তার পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন অভিযোগে ওই ব্যক্তির মা মিনা বেগম পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৩৫৩, তাং ৯/৬/২৫। সাধারণ ডায়েরি সূত্র প্রকাশ, গত ২৮ মে দুপুর ২ টার দিকে হরিঢালী গ্রামের মুন্সী কামরুল ইসলামের ছেলে মুন্সি রাহান (১৯) কে বাড়ির পাশে সরকারি পুকুর পাড়ে একই এলাকার বাবর আলী চৌধুরীর ছেলে মিজাম চৌধুরী, মিজান চৌধুরীর ছেলে বাদশা
চৌধুরী ও নয়ন চৌধুরীর সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সেখানে মারামারি ও
সংঘটিত হয়। এ সময় মুন্সী রাহান ভীত সন্ত্রস্ত হয়ে ঘটনাস্থল থেকে তার বাড়িতে দৌড়ে পালায়,
সে সময় উপরে উল্লেখিত ব্যক্তিরা তার বাড়ির উঠানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা
সহ মারতে উদ্যত হয় এবং তারা তাকে খুন জখমের হুমকি প্রদান করে। শুধু তাই নয়, তারা বলতে
থাকে আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি, এই ধরনের হুমকি প্রদান করে তারা
বাড়ির উঠান ত্যাগ করে। ওই ঘটনায় পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ
বিষয়ে সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা হরিঢালী পুলিশ ক্যাম্পের এস আই জাকির হোসেন
বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব ।


এই বিভাগের আরো খবর