1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা। এই সময় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৬৪ জন।

একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। এছাড়া আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২২৭ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৩৪ জন। এরপর সিলেটে ১১৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, খুলনায় ৩২ জন এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd