Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিঢালীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ২৭৬ Time View

কপিলমুনি (খুলনা) অফিস: উপজেলার হরিঢালীর নগর শ্রীরামপুর গ্রামের সালাম হাজরার স্ত্রী বিলকিস বেগম (৪০) সোমবার
সকাল ৮:৩০ মিঃ দিকে তাদের নিজ বাড়ি সংলগ্ন কাঠের ঘরের আড়ার সাথে গলায় ওড়না
পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী বিলকিস বেগম কিছুটা
মানসিক ভারসাম্যহীন ছিলেন এমনটাই জানিয়েছেন বিলকিস বেগমের পিতা ও এলাকাবাসী।
সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় থালা বাসন মাজা সহ বাড়ির টুকি টাকি কাজ
করতে দেখেছেন এলাকাবাসী। এরপর কাঠের ঘরে কাঠ আনতে গিয়ে আর ফিরে আসে না। তাকে
খোঁজাখুঁজির এক পর্যায়ে কাঠের ঘরে যেয়ে দেখতে পায় তার ঝুলন্ত লাশ। এই ঘটনায়
পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা
পর্যন্ত পাইকগাছা থানায় ইউ ডি মামলার প্রস্তুতি চলছিল।

Tag :
About Author Information

হরিঢালীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু

Update Time : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫