আলোচনা সভা শেষে কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খান আল মুস্তাসীম বিল্লাহ সজল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র গোলদার, সাংগঠনিক সম্পাদক শিবনাথ রায়, অর্থ সম্পাদক মুছা. কালিমুল্লাহ, ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুছা, সমাজকল্যাণ সম্পাদক শেখ আল ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ইনামুল হক সবুজ, প্রচার সম্পাদক মান্না দে, আইন বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক রেজিনা আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিমি রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রামিম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ রায়, মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রায়, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাবিয়া রওনক প্রমি এবং কার্যনির্বাহী সদস্য রাজিত শ্রাবণ ও সালমান এ রহমান।
সভায় বক্তারা বলেন, কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।