Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কপিলমুনিতে এক অসহায় পরিবারের যাতায়তের পথ বন্ধ করে পাকা দোকান ঘর নির্মাণ

  • Reporter Name
  • Update Time : ১২:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৯৮ Time View

কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনি বাজারে পেশি শক্তির বলে পাকা দোকান ঘর নির্মাণ করে এক অসহায় পরিবারের
যাতায়তের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় শ্রীরামপুর গ্রামের প্রভাবশালী আলহাজ্ব লিয়াকত আলী
সরদার সহ তার গংরা। এ ঘটনায় পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যাবস্থা নেয়া
হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগি নাছিমা বেগম। অভিযোগে জানাযায়, কপিলমুনি বাজারের
মেইন রোডের তাজ ইন্টার প্রাইজের পাশে নগর শ্রীরামপুর গ্রামের আফতাব সরদারের মূল্যবান ১১
শতক পৈত্রিক জায়গা রয়েছে। অন্যদিকে আফতাব সরদারের শরিক আলহাজ্ব লিয়াকত আলী সরদার ও তার
গংদের সেখানে তাদের জমি রয়েছে মাত্র ১.৭৫ শতক। আলহাজ্ব লিয়াকত আলী সরদার প্রভাবশালী
হওয়ায় গায়ের জোরে অসহায় ও সরল সোজা আফতাব সরদারের ৩.৭৫ শতক জমি জবর দখলের চেষ্টা
করছে। শুধু তাই নয় গত ১৮ মে ধনাঢ্য লিয়াকত সরদার ও তার গংরা গায়ের জোরে সেখানে পাকা
দোকান নির্মাণ করে তাদের যাতায়তের পথটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। লিয়াকত আলী সরদার ও
তার গংদের অব্যাহত খুনির হুমকিতে আফতাব সরদার ও তার পরিবার ভয়ে দিন কাটাচ্ছে। এ ঘটনায়
আফতাব সরদারের স্ত্রী নাছিমা বেগম পাইকগাছা থানায় অভিযোগ দিলেও কোন ব্যাবস্থা না
নেওয়ায় তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে লিয়াকত আলি সরদারের
বিরুদ্ধে কিছুদিন পূর্বে সেখানে সরকারি গোরস্থানের মূল্যবান জায়গা রাতের আঁধারে দখল
করে পাকা দোকান ঘর নির্মাণের গুরুতর অভিযোগ রয়েছে।

Tag :
About Author Information

কপিলমুনিতে এক অসহায় পরিবারের যাতায়তের পথ বন্ধ করে পাকা দোকান ঘর নির্মাণ

Update Time : ১২:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫