1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ভক্তের ক্যামেরায় ধরা পড়লো শাহরুখের নতুন লুক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা ‘কিং’-এর সম্ভাব্য নতুন লুক সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। লন্ডনে ছুটি কাটানোর সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন নায়ক। এরপর সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ কালো রঙের হুডি ও ‘ঠজ-৪৬’ লেখা একটি কালো ক্যাপ পরে ছিলেন। মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল দেখা যায়। এ থেকেই অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার নতুন লুক আড়াল করতেই এমন সতর্ক ছিলেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর চুলের ভিন্নধর্মী লুকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। লন্ডনে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের আগ্রহ এড়াতে পারেননি তিনি। জানা গেছে, কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন এই অভিনেতা। এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd