সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে। মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মঙ্গলবার এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার প্রক্রিয়া সম্পর্কে পিপি মুকুল জানান, ৪০২ ধারায় আসামিদের শনাক্তকরণ ও জেরা সম্পন্ন হয়েছে। গত সোমবার থেকে দুই দিনব্যাপী যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেন। এ মামলায় মোট ২৯ জন সাক্ষী এর আগে সাক্ষ্য দিয়েছেন।

শ্রীপুর উপজেলার ওই শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।

শিশুটির মা মাগুরা সদর থানায় তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে। ১৩ এপ্রিল তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের মধ্যে রোকেয়া বেগম-এর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সজীব শেখ ও রাতুল শেখ-এর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার মধ্যেই আসামিদের আদালতে হাজির করা হয়। এই মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে একটি শিশুর নির্মম মৃত্যু সমাজের অন্ধকার দিকটি আবারও উন্মোচিত করেছে।


এই বিভাগের আরো খবর