সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান ; এক মাসে সাত মাস্টার এজেন্ট আটক

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ মে, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। গত এক মাসে সাতজন অনলাইন জুয়ার মাস্টার এজেন্টকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ব্যাপক বিস্তার লাভ করেছে। যাতে  আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল। এ পরিস্থিতি মোকাবিলায় পাইকগাছা ও কয়রা থানা পুলিশ এপ্রিল মাস থেকে জোরালো অভিযান শুরু করে।এক মাসের অভিযানে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মোঃ ইউনুস আলী (২৮)।একই এলাকার ফরিদ উদ্দীনের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। পাইকগাছার  গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল ইসলাম বাবু (২১) হরিদাসকাটি গ্রামের শেখ হাসান উল্লাহর ছেলে শেখ আক্তারুজ্জামান জনি (২৮) কমলাপুর গ্রামের সালাম সানার ছেলে মোঃ রায়হান সানা (৩২)।  পৌরসভার ১নং ওয়ার্ডের আসাদুল ইসলামের ছেলে মোঃ আবির হোসেন (২৩) গজালিয়া গ্রামের রুহুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ আরাফাত হোসেন স্বপ্নীল (৩২) আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

 

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, “অনলাইন জুয়ায় জড়িত অনেক পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অনলাইন জুয়া বন্ধ করা না গেলে অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।”আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়েছে।


এই বিভাগের আরো খবর