1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন : ম্যাডোনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন দিয়ে গান শোনে না, গানের তালে দোলে না। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ছবি ধারণ করা নিয়েই থাকে ব্যস্ত। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে গান শুনতে আসা সবার উদ্দেশ্যে তিনি বললেন, ‘ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।’ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘কনফেশন ২: দ্য ফিল্ম’-এর প্রিমিয়ার। এটি ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন নিয়ে তালাবদ্ধ রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। এ বিষয়ে ম্যাডোনা বলেন, ‘এখন মানুষের মধ্যে সবকিছু নথিভুক্ত করে রাখার এক অভ্যাস তৈরি হয়েছে, যেটা আমাদের জীবনযাপনই বদলে দিয়েছে। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।’ সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে গান করেছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার সময় তিনি খেয়াল করেছেন, দর্শক সারিতে সবাই ফোন নিয়ে কতটা ব্যস্ত। ম্যাডোনা বলেন, ‘কোচেলায় পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ। কিন্তু মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে দেখেছি অসংখ্য মোবাইল স্ক্রিন; এটা অস্বস্তিকর। নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যেটা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ মুহূর্ত উপভোগ করার পরিবর্তে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত। এ কারণে আত্মার সেই সংযোগের অনুভূতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd