Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মধ্যরাতে দুটি বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ২০৮ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি বসতঘর ও দুটি খড়ের গাদাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে সোহেল শিকদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক পুড়েছে তার ভাই কাইউম শিকদারের বসতঘর ও দুটি খড়ের গাদা।

এতে সোহেল শিকদারও তার ভাইয়ের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার ছোট ভাইয়ের স্ত্রী শিমুল বেগম দাবি করেছেন। দু’দিন আগের একটি মারপিটের ঘটনার জের ধরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে থানা পুুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, দুদিন আগের মারপিটের একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তজনা বিরাজ করছিলো। সে কারনে ঘটনাস্থলে শুক্রবার রাত ১২টা পরর্যন্ত পুলিশ ছিলো। পুলিশ সদস্যরা নিকটস্থ ফাঁড়িতে ফিরে যাবার পরেই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে মধ্যরাতে দুটি বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগ

Update Time : ১২:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫