সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৮ জন গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ২৮ নম্বর ওয়ার্ড শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪২), বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর