Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামিকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নেবে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৩১৯ Time View

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে আগামিকাল বৃহস্পতিবার। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৮ হাজার ৫৬ জন এবং ছাত্রী ২ লাখ ৩ হাজার ৬৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন; এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন; এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন এবং ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন; এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন; এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ১৮ জন; এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ১৬০ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৮৫৮ জন। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৮৭২ জন; এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার ৪১০ জন; এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৪৪৭ জন; এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ১২৫ জন এবং ছাত্রী ৫২ হাজার ৩২২ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন নেয় এবং মোবাইল ফোনসহ যেকোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনও মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করছি।
কন্টোলরুম: পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা বোর্ডগুলোর তথ্য সংগ্রহ ও সমন্বয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠাতে ফোন, মোবাইল নম্বরে কিংবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ফোন ও মোবাইল নম্বর- ০২-২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। কন্টোলরুমের দায়িত্বে ২৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়েছে।

Tag :
About Author Information

আগামিকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নেবে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

Update Time : ১২:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫