Dhaka ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিঢালীতে হেলমেট বাহিনীর ছিনতাইয়ের কবলে ফ্রেশ কোম্পানির এক পরিবেশক

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ২৪৯ Time View

কপিলমুনি (খুলনা) অফিসঃ পাইকগাছার হরিঢালীতে ফ্রেশ কোম্পানির এক পরিবেশকের কাছ থেকে প্রায় লাখ টাকা
ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারিরা । ছিনতাইকাজে বাঁধা দিলে ছিনতাইকারীদের ক্ষুর ও রডের
আঘাতে ওই পরিবেশক রক্তাক্ত আহত হন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে হরিঢালী ইউনিয়নের মুচির
পুকুর নামক মোড়ে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া পরিবেশক
শাফায়েত হোসেন জীবন (২২) কে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে
হরিঢালী গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে।জীবন বলেন, ঐদিন পাইকগাছা থেকে কোম্পানির
নিজস্ব একটি করিমন গাড়ি নিয়ে তিনি ঘটনা স্থলে পৌঁছালে মাথায় হেলমেট পরা তিনজন
ছিনতাইকারী তার গাড়ির গতিরোধ করে। এ সময় তার কাছে রক্ষিত কোম্পানির প্রায় ১ লক্ষ
টাকা তারা ছিনিয়ে নেয়। এই সময় বাঁধা দিলে তারা রড দিয়ে পায়ে আঘাত করা সহ তার বাম
হাতের একাধিক জায়গায় ক্ষুর দিয়ে আঘাত করে। ছিনতাই শেষে ছিনতাইকারীরা একটি পালসার
মোটর বাইকে কাজিমুছা অভিমুখে চলে যায়। উল্লেখ্য উক্ত মুচির পুকুর মোড় এলাকার ডেঞ্জার
পয়েন্ট হিসেবে চিহ্নিত। ওই স্থানে বছরে একাধিকবার ছিনতাই সংগঠিত হয় বলে জানা যায়।

Tag :
About Author Information

হরিঢালীতে হেলমেট বাহিনীর ছিনতাইয়ের কবলে ফ্রেশ কোম্পানির এক পরিবেশক

Update Time : ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫