Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাদীকে আমি চিনি না, বাদীও আমাকে চেনে না: আদালতে আতিক

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২১৬ Time View

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় সাজিদুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি আইনজীবীর কাছে জানতে চেয়ে বলেন, আজ কোন মামলা? কয়টা মামলা হয়েছে? জবাবে তার আইনজীবী বলেন, স্যার, ৬০টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার, ৫৬টার মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাদীকে চিনি না। বাদীও আমাকে চেনে না। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন। এরপর বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে খাবার খেতে যান মো. সাজিদ হাওলাদার। খাওয়া শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সিমা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে এজাহারনামীয় আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :
About Author Information

বাদীকে আমি চিনি না, বাদীও আমাকে চেনে না: আদালতে আতিক

Update Time : ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫