Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ২৩ এপ্রিল

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২০৭ Time View

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পর আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় দাস।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর কারাগারে নেয়া হয়।

চট্টগ্রামে গত বছরের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়।

Tag :
About Author Information

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ২৩ এপ্রিল

Update Time : ১১:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫