Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৯৪ Time View

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে হত্যা মামলায় সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি। এ ছাড়া ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।

Tag :
About Author Information

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার

Update Time : ১১:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫