Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। রোববার সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে সমাধিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ঘিরে বিএনপি আগেই কর্মসূচি ঘোষণা করেছিল। সে অনুযায়ী সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে ¯েøাগান দিতে দিতে শেরে বাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মীরা। বিভিন্ন অঙ্গসংগঠনও পৃথকভাবে ফুল দিতে যান সমাধিস্থলে। সমাধিতে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, মীর নেওয়ার আলী নেওয়াজ, রফিকুল ইসলাম, আমিরুলজ্জামান খান শিমুল, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বিএনপি গঠন করেন। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। দলকে ক্ষমতায় নিয়ে প্রধানমন্ত্রীও হন তিনি।জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। তবে দুর্নীতির মামলায় দÐ নিয়ে তিনি কারাগারে যাওয়ার পর থেকে জিয়ার সমাধিতে যান বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দুপুর ২টায় রয়েছে আলোচনা সভাও রয়েছে।

Tag :
About Author Information

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

Update Time : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫