সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সাথে বড়ো ব্যবধানে জয় পেলো রাজশাহী

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে দ্র্বুার রাজশাহী। আগে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে সিলেটের হয়ে জাকির হাসান (৩৯ রান) বাদে আর কেউ বলার মতো স্কোর গড়তে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে রানে থামে সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ইনিংস বড় হয়নি কারোরই। তবে ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন জিসান। দ্রæত রান তুলতে থাকা বিজয়কে ফেরান রুয়েল মিয়া। ২২ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৩২ রান করেন রাজশাহীর অধিনায়ক। ইয়াসিরের ফেরার পর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ছক্কা হাঁকান এই ব্যাটার। বার্লকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান। ২৭ বলে এক চার ও তিন ছক্কায় ৪১ রান করেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে ঝড় তুলতে পারেননি রাজশাহীর কোন ব্যাটার। ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেন আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।তিন উইকেট শিকার করেন রুয়েল মিয়া। লক্ষ্য তাড়ায় শুরুতেই পল স্টার্লিংকে হারায় সিলেট স্ট্রাইকার্স। টিকতে পারেননি রনি তালুকদারও। দুইজনকেই শিকার করেন সানজামুল ইসলাম। তবে এরপর বড় জুটি গড়েন জর্জ মানসি ও জাকির হাসান। শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লে তে ৪৫ রান তোলে সিলেট। সিলেটকে সঠিক পথেই রেখেছিলেন জাকির-মানসি জুটি। তবে ইনিংসের ১০ম ওভারে মার্ক দেয়ালের শিকার হয়ে ফেরেন জাকির হাসান। ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৯ রান করেন তিনি। এরপর দ্রæতই সাজঘরে ফেরেন জর্জ মানসি। ২২ বলে ২০ রান করেন এই স্কটিশ ব্যাটার। চোখের পলকেই ফিরে গেছেন অ্যারন জোন্স ও নাহিদুল ইসলাম। ফলে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সিলেট। এরপর জাকের আলীর একাকী চেষ্টা হারের ব্যবধানই কমিয়েছে। ২০ বলে ৩১ রান করেন জাকের আলী। শেষ পর্যন্ত ১১৯ রানে অলআউট হয় সিলেট। সিলেটের হয়ে তিনটি উইকেট শিকার করেন সানজামুল ইসলাম।


এই বিভাগের আরো খবর