সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেইমারকে দলে ভেড়ানোর জন্য শুরু হয়েছে কাড়াকাড়ি

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে কোথায় যাচ্ছেন নেইমার? এই প্রশ্ন অবশ্য ফুটবলপ্রেমীদের মনে বার বার আসছে। অনেক ক্লাবের সঙ্গেই নেইমারের যোগাযোগ হচ্ছে। তবে তাদের বেশিরভাগই মেজর লিগ সকারের। অবশ্য নেইমারকে দলে নেওয়ার দৌড় থেকে ইতোমধ্যে ইস্তফা দিয়েছে ইন্টার মায়ামি। তাদের নতুন আর্জেন্টাইন কোচ জাভিয়ের মাসচেরানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে নেইমারকে দলে ভেড়ানোটা তাদের জন্য একপ্রকার অসম্ভব। তাতে অবশ্য ফুটবলপ্রেমীরা বার্সেলোনার সেই মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে আবার মায়ামিতে দেখার যে স্বপ্ন দেখছিল সেটাতে আপাতত ইস্তফা দিতে হচ্ছে। অবশ্য মায়ামি সরে দাঁড়ানোয় এমএলএম’র অন্যান্য ক্লাবগুলো কাড়াকাড়ি শুরু করেছে নেইমারকে নিয়ে। সেই তালিকায় সবার উপরে আছে শিকাগো ফায়ার এফসি’র নাম। ক্লাবটি নতুন মৌসুমকে সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক কোচ গ্রেগ বারহল্টারকে। তার তত্ত¡াবধানে ঢেলে সাজাতে চেষ্টা করছে দলকে। সেখানে তারকা ফুটবলার হিসেবে নেইমারকে নিতে চাচ্ছে তারা। বাকি দুইটি ক্লাবের নাম অবশ্য সেভাবে প্রকাশ্যে আসেনি। কিন্তু তারা ভেতরে ভেতরে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেইমারকে দলে ভেড়াতে। ২০২৩ সালে নেইমার ৯৭.৬ মিলিয়ন ডলারে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে যোগ দেন আল হিলালে। কিন্তু সৌদি আরবের ফুটবল জার্নিটা তার মোটেও ভালো হয়নি। একের পর এক ইনজুরির কারণে তিনি অধিকাংশ সময়ই থেকেছেন মাঠের বাইরে। হিলালে যোগ দিয়েই এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। অক্টোবরে ফেরার পর পরই তিনি আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। নেইমার আল-হিলালের হয়ে মাত্র সাত ম্যাচ খেলেছিলেন। কেবল এক গোল করেছিলেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। ইনজুরির পরও নেইমার বিশে^র অন্যতম জনপ্রিয় অ্যাথলেট হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বিশেষ করে আমেরিকানদের কাছে। সে কারণেই এমএলএস’র ক্লাবগুলো ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে। নেইমার ২০০৯ সালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের ক্লাব সাও-পাওলোর হয়ে। ক্লাবটির হয়ে জিতেছিলেন কোপা লিবার্তাদোরেস। এরপর ২০১১ সালে যোগ দেন বার্সেলোনায়। সেখানে যোগ দিয়ে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে মেসি, সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুসকেটসদের সঙ্গে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দুটি জিতেছিলেন লা লিগার শিরোপা। আর তিনটি জিতেছিলেন কোপা ডেল রের শিরোপা। ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়ে পাঁচটি ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা, তিনটি ফ্রেঞ্চ কাপ ও দুটি ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছিলেন নেইমার। ২০২১ সালে তার সঙ্গে পিএসজিতে যোগ দেন মেসিও। আন্তর্জাতিক অঙ্গনে নেইমার ব্রাজিলের হয়ে কাফুর পর দ্বিতীয় সর্বোচ্চ ১২৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন রেকর্ড ৭৯টি। যা ব্রাজিলের জার্সি গায়ে সর্বোচ্চ। ২০১৬ রিও অলিম্পিকে তিনি ব্রাজিলকে স্বর্ণ জিতিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর