সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্তুগালে ক্লাব কিনলেন ভিনি জুনিয়র

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই; এমনকি অবসরের আগেও ক্লাবের কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও; যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস। মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়। পর্তুগালে ভিনিসিয়ুসের ক্লাব কেনার সংবাদটি সবার আগে দিয়েছিল স্প্যানিশ জনপ্রিয় রেডিও স্টেশন কাডিনা কোপে। বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়ুস। স¤প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘নাইকি’। বিশ্বের অনেক হাই-প্রোফাইল ফুটবলারদের সঙ্গেই চুক্তি করেছে কোম্পানিটি। ভিনির সঙ্গে নাইকির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। এছাড়া আমেরিকার বিনোদন কোম্পানি ‘রক নেশনের’ প্রতিনিধিত্বও করছেন ভিনিসিয়ুস। ব্রাজিলেও ভিনিসিয়ুসের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। যার নাম ‘ভিনি জুনিয়র ইনস্টিউট’। বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে আজ রোববার চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।


এই বিভাগের আরো খবর