Dhaka ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে রাজনৈতিক মিছিল-স্লোগান, নেতিবাচক প্রভাব ফেলছে

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৮৩ Time View

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, বিভিন্ন দেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে, যা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। ভারতীয় মিডিয়া এমন তথ্য প্রচার করছে, যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

মো. তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য, তবে সব না।

Tag :
About Author Information

বিদেশে রাজনৈতিক মিছিল-স্লোগান, নেতিবাচক প্রভাব ফেলছে

Update Time : ১১:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫